বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে শিক্ষক দম্পতির মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভূঞাপুরে শিক্ষক দম্পতির মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক দম্পতিসহ আকষ্মিকভাবে তিন স্কুল শিক্ষকের মৃত্যুতে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পৌর শহরের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শাহ-আলম সরকারের সঞ্চলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, মো. মাহবুবুর রহমান চৌধুরী, মো. শাহ জামাল, মো. রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা’র সাবেক সভাপতি মো. নুরুজ্জামান মিঞা, বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular