মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে শীতার্তদের পাশে প্রতিভা ছাত্র সংগঠন

ভূঞাপুরে শীতার্তদের পাশে প্রতিভা ছাত্র সংগঠন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা দুর্গম চরাঞ্চলের অসহায়-হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচী শুরু করেছে স্থানীয় সামাজিক সমাজসেবামূলক ও সেচ্ছাসেবী ‘প্রভিভা ছাত্র সংগঠন’।
আজ বুধবার দিনব্যাপি উপজেলার গাবসারা ইউনিয় চরাঞ্চলের, রুলীপাড়া, মেঘারপটলসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন- গতবারের মতো এবারো শীতার্তদের পাশে দাঁড়াতে চেস্টা করে যাচ্ছি। তারইধারাবাহিকতায় এবারো কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে এরআগেও কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন- শীত মৌসুমে আমাদের এ কর্মসূচী চালু থাকবে। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। যাতে করে আমরা সফলভাবে আরও বড় পরিসরে দরিদ্রদের পাশে দাঁড়াতে সক্ষম হতে পারি।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিভা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ইমন সাদিক সুজন, সেলিম, রুমন প্রমুখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular