ভূঞাপুরে সিরাজকান্দি দাখিল মাদরাসায় আবারো সভাপতি নির্বাচিত মোমেন সরকার

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি দাখিল মাদরাসায় দ্বিতীয় বারের মতো আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহাম্মদ মোমেন সরকার।

তিনি নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের ছোট ভাই।

সোমবার (৪ জুলাই) দুপুরে সদ্য নির্বাচিত সভাপতি মোমেন সরকার তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রবিবার (৩ জুলাই) দুপুরে গঠনতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

নবনির্বাচিত সভাপতি মোমেন সরকার বলেন, মাদরাসা পরিচালনা করার জন্য দ্বিতীয়বারের মতো সভাপতি করায় সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে মাদরাসার সকল উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর