মধুপুরে নগদ অর্থ, সবজি বীজ ও গাছের চারা বিতরণ

মধুপুর প্রতিনিধিঃ কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কারিতাস ময়মনসিংহ অ ল জীবিকা সহায়তা কর্মসূচীর আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ, সবজি বীজ, মাস্ক ও গাছের চারা প্রদান করেছে। ৩সেপ্টেম্বর মধুপুরের জলছত্র শান্তিনিকেতনে জীবিকা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অ লের আ লিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল ম্রং।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলছত্র ধর্মপল্লীর পালপুরোহিত ফা. ডনেল স্টিফেন ক্রুশ সিএসসি, পীরগাছা ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফা. সমীর পিটার ডি. রোজারিও সিএসসি, সহকারী পালপুরোহিত ফা. রবার্ট নকরেক সিএসসি, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, এসিডিএফএর সভাপতি অজয় এ মৃ, কারিতাস ময়মনসিংহ অ লের আইএমডিসি প্রকল্পের ফোকাল পার্সন ব্রিলিয়ান্ট চিরান, মাঠ কর্মকর্তা সূচনা রুরাম, আইপিডিএসের প্রোগ্রাম অফিসার মিঠুল জাম্বিল, আইএমডিসি প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ।

জলছত্র, টেলকী, পীরগাছা ও বাবুলের বাজার আইসিটি সেন্টারের আওতাধীন কোভিড ১৯এ ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে কৃষি, পশুপালন ও ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ৬০ জন উপকারভোগীর মাঝে জন প্রতি নগদ ৭ হাজার টাকা, সবজি বীজ, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় আইএমডিসি প্রকল্পের ৪টি শাখার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর