রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে যুবক হত্যা

মধুপুরে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে যুবক হত্যা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে মোবাইল চুরির অভিযোগে ওসমান (২৫) নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার সকালে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামে ঘটেছে এমন ঘটনা। নিহত ওসমান পাশের রামকৃষ্ণবাড়ী গ্রামের ছমির উদ্দিনের ছেলে। গুবুদিয়া গ্রামের আয়েন উদ্দিনের বাড়িতে মোবাইল ফোন চুরির অভিযোগে তাকে ধরে বাড়ীর উঠানের আম গাছে বেঁধে রাতভর গণ পিটুনি দেয়া হয় ওসমানকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২২ সেপ্টেম্বর) রাতে আয়েন উদ্দিনের বাড়ির মোবাইর ফোন সেট চুরির দায়ে ধরা পড়ে ওসমান। পরে তাকে ওই বাড়ির উঠনের আম গাছে বেঁধে বাড়ীর ও আশেপাশের লোকজন বেদম পিটাতে থাকে। রাতভর ওভাবে বাঁধা অবস্থায় থেমে থেমে পিটানো হয় তাকে। সকালে তার অবস্থা খারাপ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। লাশের গায়ে অসংখ্য আগাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের অনেকেই জানান ঘটনাস্থলেই ওসমান মারা গিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন গণপিটুনিতে ওসমানের মৃত্যু হয়েছে বলে জানান।

মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওসমানকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular