বুধবার, জুলাই ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে ২৭ টাকা কেজি দরে ধান-চাল সংগ্রহ শুরু

মধুপুরে ২৭ টাকা কেজি দরে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলা খাদ্য অধিদপ্তর চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মধুপুর উপজেলা খাদ্য গুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা সারমিন জানান, চলতি বোরো মৌসুমে ২৭টাকা কেজি দরে ধান ও ৪০টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে।

এ মৌসুমে এক হাজার ৮০০ মেট্রিকটন ধান ও ৬ হাজার ৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় কৃষক খোরশেদ আলমের কাছ থেকে তিন মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে মধুপুরে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মনিজা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট সালাহউদ্দিন সেলিম, কৃষক রহুল আমিন মিল মালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular