মাতৃভাষা দিবসে ঘাটাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঘাটাইল প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মোসা. নুর নাহার বেগম, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. মাকছুদুল আলম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক জুলফিকার হায়দার, অধ্যক্ষ শামছুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জুামান খান, সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

সে সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর