অবশেষে মাশরাফির অনুরোধেই জিম্বাবুয়ের বিপক্ষে দলে জায়গা এই তারকা ক্রিকেটারের! ইনজুরির কারণে চলিত মাসে জিম্বাবুয়ে সিরিজে খেলবেন না দলের দুই সেরা তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
এছাড়াও ইনজুরির শঙ্কায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়রা। যার ফলে তরুণদের সামনে সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার।
আসন্ন সিরিজকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একটি সম্ভাব্য স্কোয়াড তৈরি করা হয়েছে। এদিকে সুত্র থেকে জানা গিয়েছে মাশরাফির অনুরধে জিম্বাবুয় সিরিজে দলে জায়গা পেতে পারেন আশরাফুল।
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মিথুন আলী, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, মেহেদী মিরাজ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।