শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামাস্ক না পরায় ভূঞাপু্রে ১৪ পথচারীকে গুণতে হলো জরিমানা

মাস্ক না পরায় ভূঞাপু্রে ১৪ পথচারীকে গুণতে হলো জরিমানা

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস ওমিক্রন সংক্রমণরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪ জন পথচারীকে জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমণরোধ ও সকলকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। এসময় মাস্ক না পরায় ১৪ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular