মিরপুরের পল্লবীতে জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবলীগের আয়োজনে অালোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকা বিজয়ী করতে নেতা কর্মীদের এক সাথে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-১৬ আসনের এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। সভার সভাপতিত্ব করেন পল্লবী থানা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম বাপ্পি। সভায় এছাড়ও উপস্থিত ছিলেন, রূপনগর থানা ছাত্রলীগের সেক্রেটারি সাকিল আহমেদ শুভ ও রূপনগর থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আল আমিন মৃধা বাব।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর