মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের আয়োজনে পোষ্টকামুরী চরপড়া বাইপাস সংলগ্ন মরহুম সাহাদৎ হোসেন সুমন স্বরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার বাদ আসর নামাজের শেষে পোষ্টকামুরী চরপাড়া বাইপাস সংলগ্নে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোজাম্মেল সিকদারের সঞ্চালনায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফু ইসলামের (আরিফ) সভাপতিত্বে দোয়া মাহফিলের অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত সাহাদৎ হোসেনের সহধর্মিণী বর্তমান মেয়র সালমা আক্তার ( শিমুল)।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সায়েদুর রহমান খান বাবুল, মির্জাপুর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম (শিপলু), মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব ফরহাদ উদ্দিন (আছু) ও সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল (মামুন), স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (আকন্দ), মির্জাপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সিয়াম) এবং ১ নং ওয়ার্ড কমিশনার এস এম রাশেদ, ২ নং ওয়ার্ড কমিশনার আমিরুল কাদের (লাবন), ৬ নং ওয়ার্ড কমিশনার মো. রাজ্জাক মিয়া ও পৌর ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকি, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর করেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মারুফসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বর্তমান মেয়র সালমা আক্তার (শিমুল) বলেন, আমার স্বামী সারা মির্জাপুর বাসীর মনে কতটা প্রিয় ছিলেন তা আপনাদের ভালবাসায় প্রমান মিলে। তিনি হৃদয় বিদারক কান্না জড়িত কন্ঠে বলেন, আমি যখন থাকব না তখন তুমি বুঝবে আমি কি ছিলাম ( প্রয়াত মেয়র সমুনের উক্তি) এ কথাটি উল্লেখ করেন এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন( আমিন) । সবশেষে মরহুম সাহাদৎ হোসেন সুমনের জন্য দোয়া করা হয় এবং বাদ মাগরিব নামাজ শেষে তবারকের মাধ্যমে দোয়া মাহফিলের অনুষ্ঠান সমাপ্ত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।