Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মির্জাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেত্রাশিন গ্রামের একটি জলাশয় থেকে ঐ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বর্তমানে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বেত্রাশিন গ্রামের মো. হান্নান শাহ্’র কচুরিপানাভর্তি জলাশয়ে একটি লাশ ভাসতে দেখা গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলাশয় থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশে পচন ধরার ফলে কেউই ঐ ব্যক্তিকে চিনতে পারেনি।

এ বিষয়ে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সায়েদুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পর মূল রহস্যটা বের করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular