নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে। উপজেলার তরফপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী মরিয়র (২২) শুক্রবার রাতে মির্জাপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই তিন সন্তান প্রসব করেন। তিনটি সন্তানই মেয়ে বলে জানা গেছে।
এ বিষয়ে, মির্জাপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. এএসএম আনোয়ারুল কাদের সাঈদের সাথে কথা হলে তিনি বলেন, তিনটি সন্তানের মধ্যে একটি সন্তান তিন কেজি আর একটি দুই কেজি ও আর একটি দেড় কেজি ওজনের হয়েছে। তবে আবহাওয়া পরিবর্তন ও বেশ সময় পার হয়ে যাওয়ার ফলে বিপদের আশঙ্কা কেটে গেছে। বর্তমানে তিনটি সন্তানই ভালো রয়েছে। তবে এখন শুধু ভালো যত্নের প্রয়োজন।
[/starlist]
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।