শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে খাদ্যসামগ্রী বিতরণ

মির্জাপুরে খাদ্যসামগ্রী বিতরণ

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্ত অসহায় পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু তাহের মোল্লাহ্ বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আব্দুর রউফ দুলাল, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জল সিকদার, সমাজ সেবক রফিকুল ইসলাম, প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যে প্রায় ছয় হাজার বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে ৬০ টন চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular