নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তাসিন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পাঁচজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মির্জাপুরে সৈয়দ টাওয়ারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় উপস্থিত ছিলেন তাসিন ফাউন্ডেশনের উপদেষ্টা পারুল মাহবুব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাে, সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, গােড়াই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার বেল্লাল হােসেন, থানা মসজিদের খতিব ও ইমাম মাওলানা মাে. ফরিদ হােসাইন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তাসিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম। হুইল চেয়ার যারা পেয়েছে তার হলেন গােড়াই ইউনিয়নের আইরিন, সামিয়া, দুরন্ত সরকার, তামেজ আলী।
কথা হয় হুইল চেয়ার পাওয়া দুরন্ত সরকার এর মা লক্ষ্মী রাণীর সাথে। তিনি বলেন, ‘আমার ছেলের বয়স দশ বছর। এত দিন কেউ হুইল চেয়ার দেয়নি।আজকে এই হুইল চেয়ারটা পাওয়ায় খুবই ভালাে লাগতেছে। এখন থেকে ছেলেকে নিয়ে হুইল চেয়ারের মাধ্যমে স্কুলসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবাে।’
