সজল আহমেদ: টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে “মানব কল্যান যুব সংগঠন”। বুধবার দিনব্যাপী উপজেলার বালিয়াজান এলাকায় ২৫টি পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং হংকং আওয়ামীলীগের সভাপতি মো : আবুল কালাম আজাদ লিটন এর অর্থায়নে সংগঠনের সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আলী আহাম্মদ, বিশিষ্ট সমাজ সেবক মো: মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মানিক মিয়াসহ সংগঠনের সকল সদস্যরা।
