শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

মির্জাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে বৃহস্পতিবার রাতে জমি সংক্রান্তবিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।নিহত ব্যাক্তির নাম আজাহার আলী(৬০) সে আদাবাড়ি গ্রামের মৃত মিয়া চাঁনের ছেলে। এ ঘটনায় আজাহারের স্ত্রী আলেয়া বেগম গুরুতর আহত হয়েছে।তাকে উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাহার আলীর সঙ্গে তার সহোদর ছোট দুই ভাই আব্দুল জলিল ও বাবুলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে বলে জানাগেছে।বৃহস্পতিবার বিকেলে আজাহার আলী ওই জমিতে একটি দোকান ঘর নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাটিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে স্বামী স্ত্রী দুইজনই গুরুতর আহত হয়।পরে তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজাহার আলীর মৃত্যু হয়।আজাহারের স্ত্রী আলেয়া বেগমকে উত্তরায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular