শেখ নাসির উদ্দিন: টাঙ্গাইলের মির্জাপুরে গোড়ান-সাটিয়াচড়া মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়া মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে সোমবার দুপুরে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদাত হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা এস এম বদরুল আলম ফারুক বলেন,’ আজ অনেক আনন্দিত যে আমাদের মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের উদ্ভোধন হল। এতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধে গোড়ান -সাটিয়াচড়ার আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে।
এলজিআরডির উপ-সহকারী প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী মো.শামসুদ্দিন বলেন, ‘ কমপ্লেক্সের চারপাশে প্রাচীর, একটি মূল গেট এবং স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। প্রক্লপের ব্যয় ৩৩ লাখ ২১ হাজার ৪০০ টাকা ধরা হয়েছে। কাল থেকে কাজ শুরু হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।