বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে যুবলীগের আয়োজনে মিলাদ ও গণভোজ

মির্জাপুরে যুবলীগের আয়োজনে মিলাদ ও গণভোজ

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রকৌশলী মোঃ জুয়েল ইসলামের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাওড়া নয়াপাড়া বাজারে এ অনুষ্ঠান হয়।

ভাওড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রকৌশলী মোঃ জুয়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, মির্জাপুর পৌর মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সুমন।

সে সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিপলু, ভাওড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লাবলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, ভাওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক এম আর ইসলাম রুস্তম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রলীগ সম্পাদক আমিনুর ইসলাম নিরব, ছাত্রলীগ সাবেক সভাপতি আলী আকবর প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির স ালনা করেন, ভাওড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মালেক। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে গণভোজের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular