শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সরকারি পণ্য মজুদের দায়ে আটক আওয়ামী লীগ নেতা আবুল বাশার 

মির্জাপুরে সরকারি পণ্য মজুদের দায়ে আটক আওয়ামী লীগ নেতা আবুল বাশার 

নিজস্ব প্রতিনিধি : খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ও টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুতের দায়ে মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে আটক করছে র‍্যাব৷

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের পাকুল্যা বাজারের জামুর্কী ইউনিয়নের মেসার্স আবুল বাশার ট্রেডার্সের গুদাম ঘরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় টাঙ্গাইল র‌্যাব-১২ ও সিপিসি-৩ এর এরিয়া কমান্ডার মেজর আবু নাইম।

এ সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল ও টিসিবির পণ্য উদ্ধার করে র‍্যাব। এবং ডিলার আবুল বাশারকে গ্রেফতার করে র‌্যাব। পরে র‍্যাব বাদী হয়ে তাকে আসামী করে মামলা করা হয় এবং র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করে। আর উপজেলা প্রশাসন তার ডিলারশীপ বাতিল করে জামানত বাজেয়াপ্ত করেছে।

এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাব্বির আহমেদ মুরাদ।

এদিকে এলাকাবাসীর অভিযোগ আবুল বাশার ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হওয়ায় প্রভাব ঘাটিয়ে দীর্ঘ দিন ধরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল, টিসিবির পণ্য, সার ও কীটনাশক নিজের নামে তুলে জনগনের মাঝে ঠিকমত বিতরণ না করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

মেসার্স আবুল বাশার ট্রেডার্সের নামে খাদ্য বান্ধব কর্মসূচী,টিসিবির পণ্য, সার কীটনাশকসহ ৫ টি ডিলারশিপ রয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার (ওসি) তদন্ত মো.গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন,’ ডিলার আবুল বাশারকে আসামী করে র‌্যাবের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী ডিলার আবুল বাশারকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular