মোঃ কাইয়ুম মিয়া মির্জাপুর টাঙ্গাইল। টাঙ্গাইলের ‘মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও চেয়ারম্যান এবং মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। শনিবার (০২মে) বিকেল ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।
রোববার (৩মে) দুপুরে পৌর সদরের ৩৮নং পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব ও মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রেসক্লাব মির্জাপুর ও মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দসহ অন্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।