মির্জাপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কোরআন মাহফিল

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার আয়োজনে বৃহস্পতি, শুক্র ও শনিবার (২৮,২৯ ও ৩০ নভেম্বর) এই তিনদিন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদনি বিকাল ৪ টা থেকে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।

মাহফিলের প্রথম রাতে মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সালাহ উদ্দিন আশরাফীর সভাপতিত্বে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আস সাবেরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসসিরে কোরআন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন নূরী ও হযরত মাওলানা মো. আব্দুল মজিদ।

দ্বিতীয় রাতে মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা শফিকুল ইসলাম ত্রিশালীর সভাপতিত্বে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রফিক উল্লাহ্ আফসারী, মোফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতী আতিকুর রহমান নোমানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতী আবুল হাশেম হোসাইনী।

তৃতীয় অর্থাৎ মাহফিলের শেষ রাতে ইসলামপুর মাদরাসা (ধামরাই, ঢাকা) শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন হযরত মাওলানা হেদায়েতুল আজাদী, মোফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনসারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মো. বদিউজ্জামান।

মাহফিলে উক্ত মাদরাসার ছাত্রদের পাগড়ী (দিস্তার বন্দি) দেয়া হবে এবং মহিলাদের বসার জন্যও সু-ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন।

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর