বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeঅপরাধমেয়েকে ধর্ষণ করল বাবা

মেয়েকে ধর্ষণ করল বাবা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার পৌরএলাকায় ১৩ বছরের কন্যা বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৫) শেরপুর পৌরসভার ঘোষপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

জানা যায়, শেরপুর পৌরসভার পৌরসভার ঘোষপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে মেয়েকে  একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি মাকে জানালে চক্ষু লজ্জায় কোন কিছু না বরে ধামাচাপা দেয়।  এবং কাউকে জানালে বাবা ও মা মিলে জীবননাশের হুমকি দেয়। এর কিছুদিন পর বাবা অন্য পুরুষের কাছে লেলিয়ে দেয়। মেয়ে কোন কুল কিনারা না পেয়ে গত ৮ মাস পূর্বে  ঐ পুরুষকেই বিয়ে করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েকে গত দেড় মাস আগে আবার ধর্ষণ করে বাবা। এ ঘটনায় ২৮ জুন বাদি হয়ে মেয়ে শেরপুর থানা অভিযোগ করে । অভিযোগের ভিত্তিতে বাবা আলমগীর হোসেনকে গ্রেফতার করলে ২৯ জুন মেয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার ৩০ জুন আলমগীর হোসেনকে জেল হাজতে প্রেরন করে।

এ ব্যাপারে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নারী শিশু নির্যাতন আইনের মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular