নিউজ টাঙ্গাইল ডেস্ক: ময়মনসিংহ জেলা ফুটবল দলকে (৪-০) গোলে হারিয়ে টাঙ্গাইল জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের প্লেট পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা ফুটবল দল খেলার শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। এর আগে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অ্যায়ে প্রথম ম্যাচে ময়মনসিংহ জেলা ফুটবল দলের কাছে ৩-২ গোলে টাঙ্গাইল জেলা ফুটবল দল পরাজিত হয়েছিল। এ ম্যাচে টাঙ্গাইল জেলা দলের বড় ব্যবধানে জয়টা ছিল প্রত্যাশিত। খেলার ৪১ মিনিটের মাথায় টাঙ্গাইল দলটি কাঙ্খিত গোল পেয়ে যায়। টাঙ্গাইল জেলা দলের স্টাইকার সৌরভ সংঘবদ্ধ আক্রমন থেকে বল পেয়ে দুরপাল্লার শটে ময়মনসিংহের জালে বল পাঠিয়ে দেয় । প্রথর্মাধে কোন পক্ষ আর গোল দিতে পারেনি।
দ্বিতীয়ার্র্ধের শুরু থেকে টাঙ্গাইল জেলা দল গোলের ব্যবধান বাড়ানোর জন্য আক্রমন করে খেলতে থাকে। খেলার ৫৪ ও ৮০ মিনিটের সময় মিশু শেখ ২টি গোল করে (৩-০) ব্যবধান বাড়িয়ে নেয়।
এরপর খেলার শেষ দিকে ৮৭ মিনিটের মাথায় সৌরভ আবারো গোল করে (৪-০) গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।
খেলা শেষে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমন চন্দ্র ঘোষ প্রমুখ।
খেলা পরিচালনায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, সহকারী রেফারী মামুন কাজী, হুমায়ন কবীর,আনিসুর রহমান।
