শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযুবদল সম্পাদক টুকু'র বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ

যুবদল সম্পাদক টুকু’র বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি জানিয়ে দীর্ঘ কয়েক বছর পর টাঙ্গাইলের ভূঞাপুরে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর বিএনপিসহ তার বিভিন্ন অঙ্গসংগঠন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা দিকে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা সমবেত হন। পরে তারাকান্দি-ভূঞাপুর সড়কসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরেই সংক্ষিপ্ত আলোচনা করেন তারা।

বিক্ষোভ মিছিল সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস, ছাত্রদলের সাবেক সভাপতি কাফিল, পৌর যুবদলের আহবায়ক সেলিম ও সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু প্রমুখসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন- গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকায় পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সুলতানা সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতি তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular