২০১৩/১৪ মৌসুমে স্পানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল আ্যাতলেটিকো মাদ্রিদ। আর সেই মৌসুমে শেষ ম্যাচটি ছিল বার্সালোনা ও আ্যাতলেটিকো মাদ্রিদের।
বিষয়টি ছিল এমন যে জিতলেই শিরোপা জিতবে বার্সালোনা। অন্যদিকে হার এড়াতে পারলেই শিরোপা জিতবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
এমন ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি কেউই। ১-১ গোলে ম্যাচটি ড্র হয় এবং শিরোপা জিতে আ্যাতলেটিকো মাদ্রিদ। তবে এই ম্যাচটি বার্সালোনা জিততে পারত যদি মেসির গোলটি অফসাইড ধরে বাতিল না করত।
সেই সময়কার ঘটনা বর্ননা করতে গিয়ে টিএনটি স্পোর্টসকে তৎকালীন কোচ টাটা মার্তিনো বলেন, মেসি গোল করল যা আমাদের শিরোপা এনে দিত। কিন্তু রেফারি সেটি বাতিল করল যা কোন ভাবেই অফসাইড ছিল না।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।