শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeখেলাধুলারাতে মাঠে নামছে বাংলাদেশ

রাতে মাঠে নামছে বাংলাদেশ

আগামী ২২ জুলাই শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ১৯ জুলাই ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার কিংস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

প্রস্তুতি ম্যাচ হলেও শক্তিশালী প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ। ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশের হয়ে খেলবেন ক্রিস গেইল, চ্যাডরিক ওয়ালটন, আন্দ্রে রাসেল, আমির জানগো, ভিকাস মোহানরা।

এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আগামী ২২ জুলাই গায়ানাতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এরপর একই ভেন্যুতে ২৫ জুলাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়। এরপর ২৮ জুলাই সেইন্ট কিটস অ্যান্ড নেভিসে তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular