বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeঅপরাধরাত ৩টায় ভাই, ভাবিসহ দুই সন্তানকে হত্যা

রাত ৩টায় ভাই, ভাবিসহ দুই সন্তানকে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাকার জন্য ভাইয়ের স্ত্রী প্রায়ই দুর্ব্যবহার করতেন। তাই ভাবির ব্যবহারে ক্ষুব্ধ হয়ে পুরো পরিবারকে গলাকেটে হত্যা করেন রায়হানুল। গ্রেফতারের পর রায়হানুলকে রিমান্ডে নেয় সিআইডি এবং ২২ নভেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল হয়।

মঙ্গলবার রাজধানীর মালিবাগে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনাটির বর্ণনা দেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, রায়হানুল নিয়মিত ফেনসিডিল সেবন করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিলের সঙ্গে ঘুমের ওষুধও খেতেন। ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ে জেলেও যেতে হয়েছিল তাকে। এ বছরের জানুয়ারিতে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।

ঘটনার দিন দুটি কোমল পানীয় কিনে তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ভাই,ভাবি ও তাদের দুই সন্তানকে খাওয়ান রায়হানুল। ঘুমের ওষুধ মিশ্রিত পানীয়ের প্রভাবে তারা ঘুমিয়ে পড়লে রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে চাপাতি দিয়ে প্রথমে ভাই এবং পরে একে একে ভাবি ও তাদের দুই সন্তানকে হত্যা করেন তিনি।

অতিরিক্ত ডিআইজি আরো জানান, হত্যাকাণ্ডের পর রায়হানুল আলামত মুছে ফেলার চেষ্টা চালান। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular