লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টাপর ছাড়ল ট্রেন

  • নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনিরহাট আন্ত:নগর এক্সপ্রেক্স ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে প্রায় ৬ ঘণ্টা আটকে ছিল। ফলে ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বুধবার (১০ আগস্ট) রাত ১২ টা ৩৩ মিনিটে ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন বিকল হয়ে পড়ে। পরে বিকল ইঞ্জিন পরিবর্তন শেষে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৬ টা ২৬ মিনিটের দিকে লালমনিরহাটের উদ্দ্যেশে ছেড়ে যায়।

এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পথিমধ্যে বুধবার রাত ১২ টা ৩৩ মিনিটের দিকে সেতু পূর্ব রেলস্টেশনে পৌঁছলে ইঞ্জিল বিকল হয়ে যায়।

তিনি আরও জানান, পরে ঢাকা থেকে আরেকটি ইঞ্জিল আনা হয়। ইঞ্জিল পরিবর্তন শেষে বৃহস্পতিবার সকাল ৬ টা ২৫ মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে। এ সময় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর