ফরমান শেখ এলিন, ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ বেনজীর আহাম্মেদ, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
0
