বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান

সখীপুরে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুল কাদেরের সভাপতিত্বে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আল মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইছাদিঘী দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ আলী আজাদ, ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহেল কাফী, মো. হাবিবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, মুখলেছুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে সমাবেশ শেষে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন ও সহকারী শিক্ষক বুলবুল আহমেদকে বিদায় জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular