শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অসহায়দের মাঝে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সখীপুরে অসহায়দের মাঝে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলে।

আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ বশির উদ্দিন আশিক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মুমিন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির মিয়াসহ অন্যান্য সদস্যরা অসহায়দের কাছে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

সংগঠনের সভাপতি মোঃ বশির উদ্দিন আশিক জানান, করোনা কালীন সময়ে শুরু থেকে আমাদের সংগঠন নানা ধরনের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আর এই শীতে অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও ভূমিহীন মানুষদের মাঝে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হলো। আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সারা উপজেলায় চলমান থাকবে বলে আশা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular