নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা মহিলা পরিষদ। মঙ্গলবার সকালে সখীপুর প্রেসক্লাবের সামনে ‘ধর্ষণ ও যৌন নিপিড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই’ এ শ্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ সখীপুর শাখা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক মোসলিমা খাতুন, প্রচার সম্পাদক রাশেদা রাশু, দপ্তর সম্পাদক আমেনা আক্তার, রাফেজা আক্তার, জান্নাত আরা, হালিমা আক্তারসহ নারী নেতৃরা অংশ নেন।
