শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সখীপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এম সাইফুল ইসলাম শাফলু  :  টাঙ্গাইলের সখীপুরে এক অজ্ঞাত যুবক (৪৫)এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যা নিকেতন এলাকার শফিক মেম্বারের পরিত্যাক্ত ঘরের পেছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ  সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় এলাকাবাসী ওই লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিদাস বাজারের গ্রাম্য চিকিৎসক রিপন মিয়া বলেন, ওই অজ্ঞাত ব্যাক্তি পাগল বেশে গত কয়েকদিন ধরে এ এলাকা দিয়ে চলাচল করতে দেখা গেছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে কালিদাস এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে। লাশের পরিচয় এখনো মিলেনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular