বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeদেশের খবরসখীপুরে করোনাভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ করল ছাত্রলীগ

সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ করল ছাত্রলীগ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধী মাস্ক, সাবান ও হ্যান্ডগ্লাভস্ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

সোমবার ঢাকা-সখীপুর সড়কের বড়চওনা বাজার থেকে নলুয়া বাজার পর্যন্ত তারা এসব পন্য সামগ্রী বিতরণ করেন।  ছাত্রলীগ  ৫০০মাস্ক ও সাবান এবং ২০০ হ্যান্ডগ্লাভস বিতরণের পাশাপাশি তারা করোনাভাইরাস সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতনতায় মাইকিংও করেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক রাসেল আল -মামুন, ছাত্রলীগ নেতা মামুন, ফারুক খান , মেহেদী শিকদার, আশিকুর রহমান, স্বাধীন, নাসির, মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular