শুক্রবার, মে ১, ২০২৬
Homeজাতীয়সখীপুরে শ্বশুর বাড়ি যাত্রা পথে জাপান ফেরত প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

সখীপুরে শ্বশুর বাড়ি যাত্রা পথে জাপান ফেরত প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে শ্বশুরবাড়ি যাত্রা পথে জাপান ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌরসভার জেলখানা মোড় এলাকায় ওই প্রবাসীকে এ জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট , উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন।

জানা যায়, ওই প্রবাসী গত কয়েকদিন আগে জাপান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। সোমবার সকালে ওই প্রবাসী তার পরিবার নিয়ে সখীপুরে শশুর বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রবাসীকে পৌর শহরের জেলখানা মোড় এলাকায় যাত্রা পথে গতিরোধ করে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, কোয়ারেন্টাইন না মানায় ওই প্রবাসীকে জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular