নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধে লিফলেট ও সাবান বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার।
বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে তিনি সাবান ও লিফলেট বিতরণ করেন।
জাহাঙ্গীর তালুকদার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে লিফলেট ও সাবান বিতরণ করছি। সকলে মিলে করোনা প্রতিরোধে এগিয়ে না এলে এক সময় তা মহামারি আকার ধারন করবে। সাধারণ শ্রমিক ও ভ্যান-রিকশাওয়ালা যাঁরা আছেন তাঁরা সাধারণত হাতধোয়া ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে তেমন সচেতন নন।
তাঁদের হাতে একটি করে সাবান পৌঁছে দিলে তাঁরা নিশ্চয় বাড়ি গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে যাবেন। এতে করে কিছুটা হলেও উপকার হবে। এ চিন্তা থেকেই বৃহস্পতিবার ৫০০ সাবান বিতরণ করেছি। শুক্রবার আরও ৫০০ সাবান বিতরণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।