নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনার আওতায় পারিবারিক কৃষি সবজি বাগান স্থাপনে কৃষকদের মাঝে শাক-সবজির বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, ওসি তদন্ত এএইচ এম লুৎফুল কবির, কৃষি কর্মকর্তা কৃষিবীদ নুরুল ইসলাম, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল হক, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় পারিবারিক কৃষি সবজি বাগান স্থাপণে প্রতিটি প্লট মালিককে নগদ দুই হাজার ৩শ ৩৬ টাকা ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
