এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে মা-বাবার সাথে অভিমান করে ঘরের ধরণার সাথে গলায় ফাঁস লাগিয়ে হাদিয়া আক্তার (১১) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের জুগীর ঘোপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাদিয়া আক্তার ওই গ্রামের মাওলানা আবদুর রাজ্জাকের মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের জুগীর ঘোপা গ্রামের মাওলানা আবদুর রাজ্জাকের মেয়ে সমাপনি পরীক্ষার্থী হাদিয়া আক্তার মা-বাবার বকুনি খেয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির এক পর্যায়ে ওই ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঘরের ধরণার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন- শিশু নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
