নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ কবির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে উপজেলার বড়চওনা এলাকা থেকে গাঁজা বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃত কবির বড়চওনা চাম্বলতলা গ্রামের আজগর আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ও বিক্রেতা কবির হোসেনকে গাঁজাসহ গ্রেফতার করে বুধবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
