শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে গুডনেইবারস এর পক্ষ থেকে ৩ শতাধিক নিম গাছের চারা বিতরণ

সখীপুরে গুডনেইবারস এর পক্ষ থেকে ৩ শতাধিক নিম গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গুডনেইবারস বাংলাদেশ’র রজতজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপি অন্যান্য কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ৩০টি নিম গাছের চারা তুলে দেন গুডনেইবারস বাংলাদেশ’র সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক।

চারা বিতরণকালে সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, প্রেসক্লাব সহ-সভাপতি তাইবুর রহমান, মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান খান, হেলথ অফিসার বিদ্যুত চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ উপলক্ষে উপজেলার ৩নং গজারিয়া ইউনিয় পরিষদকে ২০টি, প্রত্যেকটি পার্টনার প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে এবং মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ১০টি করে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular