এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪ কিলোমিটার সড়কের দু,পাশে কৃষ্ণচূড়ার চারা রোপন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ তার ব্যাক্তি উদ্যোগে উপজেলার শালগ্রামপুর হতে তেজপুর ব্রিজ পর্যন্ত এসব গাছ রোপন করেন। কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের আজ শালগ্রামপুর বাজার এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , ইউএনও চিত্রা শিকারী, সাবেক যুগ্ম সচিব লিয়াকত আলী, ওসি একে সাইদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় আহম্মেদ কামাল জানান, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বিভিন্ন সময় ব্যতিক্রমী ও সমাজসেবামূলক কাজ করে থাকেন। এবার তিনি শোক দিবস উপলক্ষ্যে গ্রামের রাস্তার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেন। বৃক্ষ রোপণ করার পর এগুলো দেখভাল ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন স্থানীয় কয়েকটি সংগঠনের সদস্যরা।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ জানান, গাছগুলো হারিয়ে যাচ্ছে। এই জাতের গাছ লাগানোতে মানুষকে উদ্বুদ্ধ করা। গাছ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ফুলে ফুলে উপজেলাকে সাজিয়ে তুলতেই এ আয়োজন। পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
