বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলেন ইউএনও

সখীপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলেন ইউএনও

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরের একটি প্রত্যন্ত অঞ্চলের বনের ভেতর জুয়ার আসরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে ও পুড়িয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের তৈলধারা গ্রামের মাদলার খালের পাশে গজারি বনে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের টের পেয়ে জুয়াড়িরা সটকে পড়েন।

অভিযােগ রয়েছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ একটি জুয়ার দল একেক সময় একেক স্থানে জুয়ার আসর বসায়। এক সপ্তাহ ধরে ওই বনে তাঁবু টানিয়ে অর্ধশত জুয়াড়ি জুয়া খেলায় অংশ নেন।

ইউএনও বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে খবর পেয়ে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল তৈলধারা গ্রামের একটি গজারি বনের ভেতর জুয়ার আসরে অভিযান চালান তিনি। তবে জুয়াড়িরা টের পেয়ে আগেই সটকে পড়েন। পরে বনের ভেতর থাকা তিনটি তাবু গুঁড়িয়ে ও পুড়িয়ে দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular