বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্প

সখীপুরে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্প

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বড়চওনা চৌধুরী বাড়ী এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল ও স্বেচ্ছাসেবী সংগঠন বড়চওনা প্রবীন কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দুই শতাধিত প্রবীণ নারী ও পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা ও ওষুধ প্রদান করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক প্রফেসর ডা. শরিফ আহমেদ, ডা. এম এ খালেকসহ অন্যান্য চিকিৎসকবৃদ্ধ এ সেবা প্রদান করেন।

এসময় চক্ষু রোগীদের চোখের যাবতীয় পরীক্ষ নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। ক্যাম্পে প্রবীণ কল্যাণ কেন্দ্রের সভাপতিে শাহ্জালাল চৌধুরী সভাপতিত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান হারেস বিএসসি, অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular