শনিবার, জুন ২৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে দুই ইউনিয়নে কাল নির্বাচন

সখীপুরে দুই ইউনিয়নে কাল নির্বাচন

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুইটি ইউনিয়ন কাল নির্বাচন অনুষ্ঠিত হবে  । রাত পোহালেই উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দুটি ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যন পদে ৯ জন প্রার্থীসহ সাধারণ সদস্য পদে ৭৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গজারিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, এডভোকেট আনোয়ার হোসেন (নৌকা), নূরুজ্জামান তালুকদার (স্বতন্ত্র), বাদল মিয়া (স্বতন্ত্র), জাকির হোসেন (স্বতন্ত্র), হাফিজ উদ্দিন (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র) ও আবদুল লতিফ (স্বতন্ত্র)। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ২২৪ জন। দাড়িয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আনছার আলী আসিফ (নৌকা) ও সানোয়ার হোসেন মাস্টার (স্বতন্ত্র)। ওই ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১৮ হাজার ৫৮৯ জন।

এ ব্যাপারে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক মজনু নিউজ টাঙ্গাইলকে জানান, দুটি ইউনিয়ন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএমে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে ভোটাররা নির্বিঘে্ন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ, আনসার, বিজিবির টহলসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন
করবেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular