মো: পলাশ ইসলাম ,ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী আলিম মাদরাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম আজিজুর রহমান, সভাপতি, ধনবাড়ী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাছান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান জিএস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভিপি।
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি মো. আয়েন উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির ৫ নম্বর ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধনবাড়ী পৌরসভার মেয়রপ্রার্থী হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক লেবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খান সুজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিবসহ মাদরাসার শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এম আজিজুর রহমান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি পরিচালনা কমিটিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাছান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”
অন্যান্য অতিথিরা তাঁদের বক্তব্যে মাদরাসার শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এডহক কমিটির নেতৃত্বে ধনবাড়ী আলিম মাদরাসার শিক্ষা ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।
