নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহে দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার আড়াইপাড়া গ্রামে বসত ঘরের ধরনার সঙ্গে গলায় শাঁড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।নিহত দোলোয়ার হোসেন ওই গ্রামের নূরুল ইসলামে ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।