নিজস্ব প্রতিনিধি: সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার প্রায় ৮০ জন প্রতিবন্ধিদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। উপজেলার কুতুবপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান প্রবাসীর ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়।
এ সময় প্রতিজনকে পাঁচশত টাকা করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সুমন সরকার বলেন, শুধু দেশের এ মহামারী সময়ে প্রতিবন্ধীরা অসহায় নয় এরা সারাজীবনের জন্য অসহায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আমেরিকান প্রবাসী প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।