সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বন্যার্ত এলাকা পরিদর্শন করলেন কাজী আশরাফ সিদ্দিকী

সখীপুরে বন্যার্ত এলাকা পরিদর্শন করলেন কাজী আশরাফ সিদ্দিকী

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন  জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী।

শনিবার দুপুরে  তিনি বন্যা কবলিত এলাকা  বাঘেরবাড়ি, চকোপাড়া, পলাশতলী গ্রাম পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে   তাদের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলেন।  বন্যায় ক্ষতিগ্রস্ত ওইসব গ্রামের  লোকজনকে নিজস্ব তহবিল থেকে  তিনি ত্রাণ সামগ্রীসহ সকল সুযোগ সুবিধা প্রদানের  আশ্বস্ত করেন। এছাড়াও তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পলাশতলী মহাবিদ্যালয়, বড়চওনা টু কালিহাতী সড়কও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে  সখীপুর বিআরডিবির ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, পলাশতলী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ মিয়া, বাংলা বিভাগের প্রভাষক অরুপ রতন দাস, গণিত বিভাগের প্রভাষক শাহ জালাল, অর্থনৈতিক বিভাগের প্রভাষক আবদুল মান্নান, সমাজকর্ম বিভাগের প্রভাষক বাহাজ উদ্দিন, ইংরেজী বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন, হিসাব বিজ্ঞানের প্রভাষক মোসলিমা খাতুনসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাজী আশরাফ সিদ্দিকী নিউজ টাঙ্গাইলকে বলেন, সারাদেশের ন্যায় বন্যায় তার ইউনিয়নের অধিকাংশ গ্রামের লোকজন পানিবন্দি রয়েছেন  মসজিদ, মন্দির, মাদ্রাসা , কলেজ এবং রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বন্যার্ত অসহায় ও দরিদ্র পরিবারের সহায়তায় সমাজের বিত্তবান ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular