শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বন বিভাগের ২ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দু’দকের মামলা

সখীপুরে বন বিভাগের ২ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দু’দকের মামলা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে প্লট বরাদ্দের নামে অর্থ নেয়া ও সামাজিক বনায়নের টাকা আত্মসাতের অভিযোগে বন বিভাগের দুই কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন (দু’দক)। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দু’দক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে টাঙ্গাইলের সখীপুর থানায় এ পৃথক দু’টি মামলা করেন।

দুই মামলাতেই বন বিভাগের সখীপুর উপজেলার নলুয়া বিন কর্মকর্তা আলাউদ্দিন এবং বহেড়াতলী রেঞ্জের সাবেক বিট কর্মকর্তা শহীদুল আলমকে (বর্তমানে রাজশাহী বন, বিজ্ঞান ও প্রযুক্তি ইনিস্টিটিউটে কমর্রত) আসামী করা হয়েছে।

টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, একটি মামলায় সামাজিক বনায়নের ২৭ লাখ ১৫ হাজার টাকা বন সৃজনের কাজে ব্যবহার না করে আত্মসাৎ এবং সামাজিক বনায়নের প্লট বরাদ্দের নামে ১৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সখীপুরের বহেড়া তৈল সদর রেঞ্জের নবজাগরণ সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়াকেও আসামী করা হয়েছে।

অপর মামলায় ওই দুই বন কর্মকর্তা ছাড়াও সখীপুরের ঘটেশ্বরী মৌজার সবুজ ছায়া সামাজিক বনায়ন সমিতির নাজিম উদ্দিন, আকবর হোসেন ও আব্দুস সালামকে আসামী করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে সামাজিক বনায়ন সৃজনের ১৩ লাখ ৯৫ হাজার টাকা এবং বনায়নের প্লট বরাদ্দের নামে ৭ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরস্পরের যোগসাজশে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular